খাঁটি ও মানসম্মত পন্যের বিশ্বস্ত ঠিকানা।

বাজারে গেলেই চোখ ধাঁধানো বিজ্ঞাপনে দেখা যায় "১০০% খাঁটি সরিষার তেল"। কিন্তু আপনি কি জানেন, আধুনিক মিলের রিফাইনিং প্রসেসে সরিষার তেলকে যখন অতি উচ্চ তাপমাত্রায় ফুটিয়ে কেমিক্যাল ফিল্টার করা হয়, তখন তার সব পুষ্টি ও ওষধি গুণ নষ্ট হয়ে যায়? শুধু তাই নয়, তেলের কড়া ঝাঁঝ কৃত্রিমভাবে ধরে রাখতে অনেক সময় ক্ষতিকর এসেন্স বা কেমিক্যালও মেশানো হয়। আমানাহ শপ (Amanah Shop) আপনাদের দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। আমাদের দেশী সরিষার তেল কাঠের ঘানিতে কোল্ড-প্রেসড উপায়ে বের করা হয়। কোনো কেমিক্যাল ব্লিচিং ছাড়া, প্রকৃতি থেকে যেভাবে পাওয়া, ঠিক সেভাবেই আমরা এটি আপনার রান্নাঘরে পৌঁছে দিচ্ছি।
বাজারে গেলেই চোখ ধাঁধানো বিজ্ঞাপনে দেখা যায় "১০০% খাঁটি সরিষার তেল"। কিন্তু আপনি কি জানেন, আধুনিক মিলের রিফাইনিং প্রসেসে সরিষার তেলকে যখন অতি উচ্চ তাপমাত্রায় ফুটিয়ে কেমিক্যাল ফিল্টার করা হয়, তখন তার সব পুষ্টি ও ওষধি গুণ নষ্ট হয়ে যায়? শুধু তাই নয়, তেলের কড়া ঝাঁঝ কৃত্রিমভাবে ধরে রাখতে অনেক সময় ক্ষতিকর এসেন্স বা কেমিক্যালও মেশানো হয়।
আমানাহ শপ (Amanah Shop) আপনাদের দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। আমাদের দেশী সরিষার তেল কাঠের ঘানিতে কোল্ড-প্রেসড উপায়ে বের করা হয়। কোনো কেমিক্যাল ব্লিচিং ছাড়া, প্রকৃতি থেকে যেভাবে পাওয়া, ঠিক সেভাবেই আমরা এটি আপনার রান্নাঘরে পৌঁছে দিচ্ছি।
বিদেশি জিএমও বনাম আমাদের দেশি সরিষা:
বাজারে কমদামে যে তেলগুলো পাওয়া যায় সেগুলো তৈরি হয় বিদেশ থেকে আসা সস্তা হাইব্রিড বা জিএমও (GMO) সরিষা দিয়ে। এগুলো ল্যাবে জিন পরিবর্তন করা বীজ, যার ফলন অস্বাভাবিক বেশি হওয়ায় দাম খুব সস্তা। কিন্তু চিকিৎসকেরা বারবার সতর্ক করছেন—দীর্ঘদিন এই জিএমও শস্য খাওয়া লিভার ও কিডনির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আমানাহ শপ আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যের ক্ষতি করে ব্যবসা করতে চায় না। তাই আমরা কোনো বিদেশি বীজ ব্যবহার করি না। আমরা ব্যবহার করি আমাদের দেশের মাটিতে ফলানো দেশি সরিষা। এর দাম একটু বেশি হলেও এতে কোনো হাইব্রিড বা জিএমও-র বিষ নেই।
কোল্ড-প্রেসড পদ্ধতিতে তেল উৎপাদন:
সাধারণ লোহার মিলে উচ্চ তাপে সরিষা ভাঙানো হয়, যার ফলে তেলের ওষধি গুণ ও আসল সুঘ্রাণ নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের তেলটি সম্পূর্ণ কম তাপমাত্রায়, কাঠের ঘানিতে চেপে নিষ্কাশন করা হয়। ফলে সরিষার ভেতরের সব পুষ্টিগুণ, ভিটামিন-ই এবং প্রাকৃতিক ঝাঁঝ অক্ষুণ্ণ থাকে।
ঘানি থেকে তেল বের করার পর কোনো রাসায়নিক রিফাইনিং, ব্লিচিং বা কৃত্রিম সুগন্ধি ছাড়াই, ছেঁকে এটি বোতলজাত করা হয়।
কৃত্রিম কেমিক্যালের ঝাঁঝ বনাম দেশি সরিষার প্রাকৃতিক সুঘ্রাণ:
বিদেশি জিএমও সরিষায় প্রাকৃতিকভাবে কোনো ঝাঁঝ থাকে না বললেই চলে। তাই কাস্টমারকে আসল তেলের ফিল দিতে অসাধু ব্যবসায়ীরা তেলে মেশায় ক্ষতিকর “কেমিক্যাল এসেন্স”। বোতল খুললেই যে তীব্র ঝাঁঝ পান, তা আসলে ল্যাবের রাসায়নিক বিষ।
আমাদের দেশি সরিষার তেল কাঠের ঘানিতে (Cold-Pressed) ভাঙানো হয়। এর ঝাঁঝ পুরোপুরি ন্যাচারাল। সরিষা যখন একদম নতুন থাকে, তখন তেলের ঝাঁঝ কড়া হয়। আবার সিজন শেষে সরিষা পুরনো হলে ঝাঁঝ প্রাকৃতিকভাবেই কিছুটা কমে আসে। আমাদের তেলে কখনো ঝাঁঝ সামান্য কম পেলেও ভয় পাবেন না; বরং নিশ্চিত থাকবেন যে—ঝাঁঝ বাড়ানোর জন্য আমরা কোনো কৃত্রিম কেমিক্যাল মেশাইনি।
খাঁটি সরিষার তেলের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা:
আমাদের এই কোল্ড-প্রেসড তেলটি একাধারে আপনার রান্না ও সুস্বাস্থ্যের জন্য একটি জাদুকরী উপাদান:
হার্ট ভালো রাখে: এই তেলে ওমেগা-৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের চমৎকার ভারসাম্য রয়েছে, যা শরীরে ক্ষতিকর কোলেস্টেরল কমায় এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।
হজম শক্তি ও রুচি বাড়ায়: রান্নায় খাঁটি সরিষার তেল ব্যবহার করলে তা পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ায়, হজম প্রক্রিয়া উন্নত করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে।
ত্বক ও চুলের প্রাকৃতিক যত্ন: অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর এই তেল স্ক্যাল্পের খুশকি দূর করে এবং চুলের গোড়া মজবুত করে। এছাড়া এটি ত্বকের শুষ্কতা দূর করতে দারুণ কার্যকরী।
ঠাণ্ডা ও বাতের ব্যথায় আরাম: শীতকালে বা ঋতু পরিবর্তনের সময় সর্দি-কাশিতে বুকে এই তেল মালিশ করলে দ্রুত আরাম মেলে। এছাড়া বাতের ব্যথার জায়গায় হালকা গরম করে মালিশ করলে রক্ত চলাচল বাড়ে ও ব্যথা কমে।