খাঁটি ও মানসম্মত পন্যের বিশ্বস্ত ঠিকানা।

গরম ভাতের সাথে এক চামচ সুগন্ধি গাওয়া ঘি পুরো খাবারের স্বাদটাই বদলে দেয়, তাই না? কিন্তু বাজারের ভেজাল আর ডালডার ভিড়ে আসল ঘির সেই ঐতিহ্যবাহী স্বাদ আর সুঘ্রাণ এখন পাওয়াই মুশকিল। আপনার এই চিন্তার অবসান ঘটাতেই আমানাহ শপ নিয়ে এসেছে শতভাগ খাঁটি ও ঘরোয়া পদ্ধতিতে তৈরি প্রিমিয়াম দানাদার গাওয়া ঘি।
আমাদের এই দেশি গাওয়া ঘি উৎপাদনে কোনো প্রকার কৃত্রিম সুগন্ধি, কেমিক্যাল বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। এটি একদম খাঁটি গরুর দুধের ক্রিম জ্বাল দিয়ে তৈরি করা হয়।
খাঁটি ঘি এর বৈশিষ্ট্য
প্রাকৃতিক সুঘ্রাণ: ভালো ঘি’র সবচেয়ে বড় পরিচয় হলো এর সুন্দর ঘ্রাণ। জারের মুখ খুললেই পুরো ঘর খাঁটি ঘির ঘ্রাণে মউ মউ করবে।
চমৎকার রং: খাঁটি গাওয়া ঘির রঙ হয় চমৎকার সোনালী বা হালকা হলদেটে, যা দেখতে পুরোপুরি প্রাকৃতিক। জ্বাল এবং আবহাওয়ার কারনে ঘি এর রং হালকা বা গাড় হয়ে থাকে।
দানাদার টেক্সচার: সঠিক নিয়মে এবং সঠিক তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর এই ঘি খুব সুন্দর ছোট ছোট দানার মতো রূপ নেয়
আবহাওয়ায় রূপ বদল: গরমকালে ঘি নরম/তরল হতে পারে, শীতে জমে যেতে পারে—দুইটাই স্বাভাবিক।
ঘি উপাদান
প্রথমে খাঁটি গরুর দুধ সংগ্রহ করা হয়। তারপর সেই দুধ থেকে মেশিনের মাধ্যমে ক্রিম বের করা হয়। সে ক্রিম জ্বাল দিয়ে তৈরি করা হয় খাঁটি গাওয়া ঘি।
ঘি উৎপাদনে কোনো প্রকার ডালডা, পাম অয়েল, প্রিজারভেটিভ কৃত্রিম সুগন্ধি, কেমিক্যাল বা কৃত্রিম রঙ মেশানো হয় না।
ঘি এর উপকারিতা
১. হজম শক্তি বৃদ্ধি করে
ঘিতে রয়েছে বিউটিরিক অ্যাসিড (Butyric Acid)। এটি আমাদের পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ায়। যার ফলে যেকোনো ভারী খাবার খুব দ্রুত এবং সহজে হজম হয়।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
খাঁটি ঘিতে রয়েছে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন A, D, E ও K। এই উপাদানগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে আমাদের শরীর ছোটখাটো ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ সহজেই প্রতিরোধ করতে পারে।
৩. মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়ায়:
ঘি আমাদের মস্তিষ্কের টিস্যু বা কোষগুলোকে পুষ্টি জোগায়। নিয়মিত গাওয়া ঘি খেলে মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়ে, স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয় এবং আলঝেইমার্স বা ডিমেনশিয়ার মতো মানসিক রোগ হওয়ার ঝুঁকি কমে।
৪. শক্তি যোগায় ও ক্লান্তি দূর করে:
ঘিতে থাকা মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড (MCFAs) লিভারে গিয়ে খুব দ্রুত শক্তিতে রূপান্তরিত হয়। ফলে শারীরিক দুর্বলতা বা ক্লান্তি লাগলে খাবারে অল্প দানাদার গাওয়া ঘি যোগ করলে শরীর তাৎক্ষণিক এনার্জি বা শক্তি পায়।
৫. হরমোনের ভারসাম্য ঠিক রাখে:
আমাদের শরীরের হরমোনগুলো সঠিকভাবে তৈরি হতে কিছু ভালো ফ্যাটের প্রয়োজন হয়। ঘি সেই পুষ্টিকর ফ্যাটের জোগান দেয়, যা থাইরয়েড বা অন্যান্য হরমোনাল ইমব্যালেন্স (ভারসাম্যহীনতা) দূর করতে সাহায্য করে।
৬. কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করে:
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন এমন মানুষের জন্য ঘি একটি প্রাকৃতিক ওষুধ। রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ খাঁটি গাওয়া ঘি মিশিয়ে খেলে অন্ত্রের নমনীয়তা বাড়ে এবং সকালে পেট পরিষ্কার হয়।
৭. হাড়ের জয়েন্টের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে:
বয়স বাড়ার সাথে সাথে অনেকের হাড়ের জয়েন্টে বা গিঁটে ব্যথা হয়। খাঁটি ঘি শরীরের জয়েন্টগুলোতে প্রাকৃতিক লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক উপাদান হিসেবে কাজ করে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে হাড় শক্ত রাখে।
৮. ওজন নিয়ন্ত্রণে বা মেদ কমাতে সাহায্য করে:
ঘিতে থাকা 'কনজুগেটেড লিনোলিক অ্যাসিড' (CLA) শরীরের জেদি চর্বি বা মেদ পোড়াতে সাহায্য করে। এটি শরীরের মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়, ফলে সঠিক নিয়মে দানাদার ঘি খেলে ওজন কমে।
৯. কোলন ক্যানসারের ঝুঁকি কমায়:
ঘির প্রধান উপাদান বিউটিরিক অ্যাসিড কোলনের ভেতরের প্রাচীরকে সুস্থ রাখে। এটি অন্ত্রে ক্ষতিকর কোষ উৎপাদন বন্ধ করে কোলন ক্যানসার প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।
১০. দৃষ্টিশক্তি ভালো রাখে:
ঘিতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন 'A' চোখের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। নিয়মিত গাওয়া ঘি খেলে রাতকানা রোগ প্রতিরোধ হয় এবং চোখের ভেতরের রেটিনার কার্যক্ষমতা ভালো থাকে।
১১. গ্যাস্ট্রিক ও আলসারের সমস্যা কমায়:
খাঁটি ঘি পাকস্থলীর ভেতরের দেয়ালে একটি সুরক্ষামূলক আস্তরণ তৈরি করে। এর ফলে অতিরিক্ত এসিডের কারণে বুকে জ্বালাপোড়া করা, গ্যাস্ট্রিকের ব্যথা বা পেটের আলসার নিরাময়ে এটি সাহায্য করে।
ঘি এর ব্যবহার
১. সকালের নাস্তায় পরোটা ভাজতে তেলের বদলে ঘি ব্যবহার করুন। এছাড়া ঘরোয়া পোলাও, বিরিয়ানি বা কোরমা নামানোর ৫ মিনিট আগে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে বাবুর্চিদের মতো রাজকীয় স্বাদ পাবেন।
২. গরম ভাত বা খিচুড়ির ওপর এক চামচ আমানাহ শপের দানাদার গাওয়া ঘি ছড়িয়ে দিন। এর মন মাতানো সুঘ্রাণ পুরো খাবারের স্বাদকে দ্বিগুণ করে দেবে।
৩. যেকোনো বাঙালি মিষ্টি খাবারের স্বাদ পূর্ণতা পায় খাঁটি ঘির ছোঁয়ায়। গাজর বা বুটের ডালের হালুয়া ভাজার সময়, সুজি কিংবা সেমাই রান্না করার শুরুতে তেলের বদলে ঘি ব্যবহার করুন। এছাড়া পায়েস নামানোর আগে সামান্য একটু ঘি দিলে রাজকীয় শাহী ফ্লেভার ও স্বাদ আসবে।
ঘি সংরক্ষণ
চামচ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা (সবচেয়ে জরুরি):
ঘি ভালো রাখার মূল চাবিকাঠি হলো জারের ভেতর সবসময় পরিষ্কার এবং সম্পূর্ণ শুকনো চামচ ব্যবহার করা। ভুলেও ভেজা চামচ, তরকারির চামচ বা হাত জারের ভেতর দেবেন না। সামান্য পানির কণা বা অন্য খাবারের অংশ ঘির সংস্পর্শে আসলে খুব দ্রুত ঘিতে ফাঙ্গাস পড়ে পুরো ঘি নষ্ট হয়ে যেতে পারে।
জারের মুখ শক্ত করে আটকে রাখুন:
ঘি ব্যবহারের পর প্রতিবারই জারের মুখটি খুব শক্ত করে আটকে রাখুন। বাতাসে থাকা আর্দ্রতা (Moisture) যেন জারের ভেতরে ঢুকতে না পারে। বাতাস ঢুকলে ঘির মন মাতানো সুঘ্রাণ আস্তে আস্তে কমে যেতে শুরু করে।
একটি জরুরি টিপস:
যদি কখনো ভুলবশত ঘিতে চামচের মাধ্যমে পানি বা তরকারির কণা ঢুকে যায় এবং ঘির ওপরের অংশে হালকা সাদা ফাঙ্গাস দেখা দেয়, তবে ভয়ের কিছু নেই। ওপরের অংশটুকু সাবধানে চামচ দিয়ে ফেলে দিন। এরপর বাকি ঘিটুকু হালকা আঁচে ৫-১০ মিনিট আবার একটু জ্বাল দিয়ে নতুন একটি পরিষ্কার ও শুকনো কাঁচের জারে ঢেলে রাখুন। ঘি আবার আগের মতো তাজা হয়ে যাবে!
আমাদের গাওয়া ঘি এর বিশেষত্ব কী?
১০০% খাঁটি ও প্রাকৃতিক: এতে কোনো ডালডা, পাম অয়েল, প্রিজারভেটিভ বা কৃত্রিম রঙ মেশানো হয় না। এটি পুরোপুরি প্রাকৃতিক।
শতভাগ হাইজেনিক ও নিরাপদ উপায়ে তৈরি: আমাদের দানাদার গাওয়া ঘি তৈরির শুরু থেকে বোতলজাত করা পর্যন্ত প্রতিটি ধাপে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। গুণগত মান নিয়ে আমরা কোনো আপোষ করি না।
দারুণ সুঘ্রাণ ও দানাদার টেক্সচার: পারফেক্ট তাপে জ্বাল দেওয়ার কারণে আমাদের ঘির রঙটা হয় চমৎকার সোনালী এবং এটি খুব সুন্দর দানাদার (Granular) হয়।