খাঁটি ও মানসম্মত পন্যের বিশ্বস্ত ঠিকানা।

নারিকেল তেল মানেই কি শুধু চুলে মাখার তেল? একদমই নয়! যদি সেই নারিকেল তেল হয় শতভাগ প্রাকৃতিক ও কোল্ড-প্রেসড (কাঠের ঘানিতে ভাঙানো), তবে তা একাধারে চুল ও ত্বকের বাহ্যিক যত্নের পাশাপাশি প্রতিদিনের স্বাস্থ্যকর রান্নাতেও নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
নারিকেল তেল | Coconut Oil
নারিকেল তেল মানেই কি শুধু চুলে মাখার তেল? একদমই নয়! যদি সেই নারিকেল তেল হয় শতভাগ প্রাকৃতিক ও কোল্ড-প্রেসড (কাঠের ঘানিতে ভাঙানো), তবে তা একাধারে চুল ও ত্বকের বাহ্যিক যত্নের পাশাপাশি প্রতিদিনের স্বাস্থ্যকর রান্নাতেও নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
নারিকেল সংগ্রহ ও উৎপাদন প্রক্রিয়া
নারিকেল সংগ্রহ: তেলের আসল মান নির্ভর করে মূলত নারিকেলটি কেমন—তার ওপর। বাজারে দুই ধরণের নারিকেল বা কোপরা পাওয়া যায়। হাফ কাট (Half Cut) এবং ফুল বল (Full Ball)। হাফ কাট কোপরা হলো নারিকেলকে অর্ধেক করে কেটে শুকিয়ে তৈরি করা শুকনো নারিকেল। আর ফুল বল কোপরা হলো আস্ত নারিকেল শুকিয়ে তৈরি করা এক ধরণের শুকনো নারিকেল। আমরা তেলের জন্য শুধুমাত্র এই প্রিমিয়াম আস্ত 'ফুল বল' নারিকেলই ব্যবহার করি।
তৈরির প্রক্রিয়া (Cold-Pressed): সাধারণ তেলে উচ্চ তাপে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের তেলটি সম্পূর্ণ কম তাপমাত্রায় কাঠের ঘানিতে চেপে নিষ্কাশন করা হয়। ফলে নারিকেলের ভেতরের ভিটামিন ও মিনারেল অক্ষুণ্ণ থাকে।
নারিকেল তেলের উপকারিতা
চুলের গোড়া মজবুত ও নতুন চুল গজানো: এটি চুলের গভীরে গিয়ে পুষ্টি জোগায়, চুল পড়া বন্ধ করে এবং চুলকে প্রাকৃতিকভাবে সিল্কি ও চকচকে করে। এর অ্যান্টি-ফাঙ্গাল উপাদান খুশকি দূর করতে দারুণ কার্যকর।
ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার: শুষ্ক ত্বকের জন্য এটি সেরা একটি লোশন। এটি ত্বকের বলিরেখা দূর করে, মেকআপ রিমুভার হিসেবে কাজ করে এবং ত্বককে নরম ও কোমল রাখে।
ওজন নিয়ন্ত্রণ ও মেটাবলিজম বৃদ্ধি: এই তেলের মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডস (MCT) শরীরে ফ্যাট হিসেবে জমা হয় না, বরং সরাসরি এনার্জিতে রূপান্তরিত হয়। এটি মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: এতে প্রচুর পরিমাণে 'লরিক অ্যাসিড' থাকে, যা শরীরের ইমিউনিটি সিস্টেমকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং ক্ষতিকর ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে।
নারিকেল তেলের ব্যবহার
চুলের যত্নে: সপ্তাহে অন্তত ২-৩ দিন ঘুমানোর আগে তেলটি চুলে ও স্কাল্পে ম্যাসাজ করুন। পরদিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
রান্নায় ও ডায়েটে: যারা কিটো ডায়েট (Keto Diet) করছেন, তারা সকালের ব্ল্যাক কফিতে ১ চামচ এই তেল মিশিয়ে 'বুলেট কফি' বানিয়ে খেতে পারেন। এছাড়া যেকোনো বেকিং বা রান্নায় সাধারণ তেলের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে এটি ব্যবহার করতে পারেন।
শিশুদের ত্বকে: বাচ্চাদের ম্যাসাজ অয়েল বা বেবি লোশন হিসেবে এই খাঁটি তেলটি সম্পূর্ণ নিরাপদ এবং কেমিক্যালমুক্ত।
কেন আমাদের নারিকেল তেল নিবেন?
এক্সট্রা ভার্জিন: কোনো রিফাইন, ব্লিচ বা গন্ধমুক্ত করার প্রসেস ছাড়া একদম সরাসরি নারিকেলের আদি নির্যাস।
সরাসরি কোয়ালিটি চেক: আমরা আপনাকে দিচ্ছি শতভাগ ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery) সুবিধা। পণ্য আপনার হাতে পৌঁছানোর পর আপনি নিজে ঘ্রাণ দেখে, স্বচ্ছতা দেখে সন্তুষ্ট হলে তবেই পেমেন্ট করবেন।